৪৮ ঘন্টার মধ্যে মার্কিন কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ

ফাতেহ ডেস্ক:শীর্ষ দুই মার্কিন কূটনীতিককে ৪৮ ঘন্টার মধ্যে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ জারি করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার এ ঘোষণা মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ফলাও করে প্রচার করা হয়। তারা হলেন ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স টড রবিনসন ও তার ডেপুটি ব্রায়ান নারাঞ্জো।

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না উল্লেখ করে নিকোলাস মাদুরো বলেন, ‘তারা কখনোই আমাদের দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। মার্কিন ষড়যন্ত্র মোকাবেলা করার মতো যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে।’

প্রসঙ্গত, গত রোববার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো আবারও নির্বাচিত হন। এরপরই নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে মার্কিন কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ আসে।

আগের সংবাদগুগলে আসছে নতুন বিজ্ঞাপন পদ্ধতি
পরবর্তি সংবাদবেফাকুল মাদারিসে চাকুরী !