আসিফার জানাজা

মুফতি সাখাওয়াত হুসাইন :  আসিফার জানাজায় লাখো লোকের সমাগম। কষ্ট আর ক্ষোভে উত্তাল কাশ্মীর। জম্মু-কাশ্মীরের এক মন্দিরে ৮ দিন যাবৎ পাশবিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। পাথর দিয়ে থেতলে দেওয়া হয় তার মাথা। ধৈর্য ধরা বড় কষ্টকর। একজন আট বছরের নিষ্পাপ বোনের উপর পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না।

আসিফা একজন মুসলিম ঘরের সন্তান। তাই ইহুদি মিডিয়া আজ নিশ্চুপ। প্রতিবাদের ঝড় তুলছে না। অন্যদিকে ধর্ষণকারীরা তাদের আদর্শিক মিত্র। তাই ধর্ষণের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

বাংলাদেশের সংবাদপত্র দৈনিক যুগান্তর বলছে- মৃত্যুর আগেও ধর্ষণ থেকে রক্ষা পায়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আট বছরের মুসলিম শিশু আসিফা বানু।

তাকে এক সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করার পর পাথর ছুড়ে হত্যার আগে আবারও ধর্ষণ করা হয়েছিল।
গত জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামে আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে।

এতে নেতৃত্ব দেন এক মন্দিরের তত্ত্বাবধায়ক ও দুই স্পেশাল পুলিশ কর্মকর্তা।তারা শিশু আসিফাকে এক সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করেন। পরে তাকে পাথর ছুড়ে হত্যার আগে আবারও ধর্ষণ করা হয়।

আগের সংবাদসিরিয়ায় যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার কোন পক্ষ নেবে না তুরস্ক
পরবর্তি সংবাদটঙ্গীতে ট্রেন লাইনচ্যুত : ৪ জন নিহত : আহত অর্ধশত