
যে কাজ করতে আপনার ভাল লাগে, যে কাজে আপনি উৎসাহ পান সে কাজেই নিজেকে নিয়োজিত করুন। আপনি যে কাজ করছেন বা করতে চান সে কাজের প্রতি ইখলাস ও নিষ্ঠার সাথে মনযোগ দিন। কাজে যদি আপনার মনযোগ না থাকে তবে সে কাজের পেছনে আপনার পরিশ্রম করা বৃথা।
অতএব আপনি আপনার কাজে মনোযোগী থাকুন। উম্মাহর একজন হয়ে ভালো কিছু করতে সংকল্প করুন। অন্যকে ভালো করতে সহায়তা করুন। নিজের সেরাটা দিতে চেষ্টা করুন। চেষ্টা এবং দু’আর সমন্বয় করুন। মহান আল্লাহর সাহায্য পাবেন। তিনি খুশী হবেন।
মহান আল্লাহকে খুশী করার জন্যই আমাদের যাবতীয় কাজ।
