পরিবেশ ঘোলা না করতে বিএনপির প্রতি আহ্বান কাদেরের

ফাতেহ ডেস্ক: সমাবেশ ইস্যুতে বিএনপিকে পরিবেশ ঘোলা না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায়, তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাস্তা দখল করে কর্মসূচি পালন করবে না। অন্যদেরও করতে দেয়া হবে না।

১৪ দলের বিকেলের সমাবেশকে গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন এটি ১৪ দলের কর্মিসভা। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টির কর্মসূচি নয়।

আগের সংবাদবজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
পরবর্তি সংবাদকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি