মুক্তামণি পরপারে

ফাতেহ২৪ ডটকম

 

রক্তনালীতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামণি অবশেষে পরপারে চলে গেছে।

আজ বুধবার সকালে মুক্তামণি তার নিজবাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়।

মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন জানান, আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে মুক্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এতে তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতিও লাভ করে।

জানা যায়, গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে ১৩ বছরের মুক্তামণির দেহে দেড় বছর বয়সে একটি মার্বেলের মতো গোটা দেখা যায়। সেটি পরে বড় আকার ধারন করে। কয়েক বছর আগে থেকে তার আক্রান্ত ডান হাতটি একটি গাছের ডালের আকার ধারন করে পচে যেতে থাকে।

২০১৭ সালের জুলাই মাসের প্রথম দিকে বিভিন্ন গণমাধ্যমে মুক্তামনির রোগের কথা প্রচারিত হলে সরকারি উদ্যোগে তাকে ওই বছরে ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

টানা ছয় মাসের চিকিৎসায় খানিকটা উন্নতি হওয়ায় ২০১৭ সালের ২২ ডিসেম্বর মুক্তামনিকে এক মাসের ছুটিতে বাড়ি পাঠানো হয়।

আগের সংবাদসৌদির সাথে প্রতিরক্ষা চুক্তির নানাদিক
পরবর্তি সংবাদ৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দিয়ে সুন্দরবনের ৫৭জন বনদস্যুর আত্মসমর্পণ