অনির্দিষ্টকালের জন্য বন্ধ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ফাতেহ ডেস্ক: দিনভর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। একই কারণে মঙ্গল ও বুধবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এছাড়া, মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের গেট ও রামপুরা সড়কে অবস্থান নেয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে তারা। এর মধ্যেই আন্দোলনবিরোধী বেশ কিছু যুবক হেলমেট পরে শিক্ষার্থীদের ধাওয়া দেয়, মারধরও করে।

খবর পেয়ে দুপুরে তেজগাঁওয়ের আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠিত হয়ে রামপুরার দিকে রওনা হয়। তাদেরকে হাতিরঝিল এলাকায় বাধা দেয় পুলিশ।

পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সড়কে নামার চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবোদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে শাহবাগ মোড়ের দিকে মিছিল গেলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।

এদিকে, ছাত্রলীগ নেতাদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের লেবাসে সরকার বিরোধী আন্দোলনের ষড়যন্ত্র চলছে।

২৯ জুলাই কুর্মিটোলায় বাসচাপায় নিহত হয় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী। এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আগের সংবাদসচিব পদে পদোন্নতি পেলেন ৪ পুলিশ কর্মকর্তা
পরবর্তি সংবাদযে কারণে কালো হাজরে আসওয়াদ