
ফাতেহ ডেস্ক
অনৈতিকভাবে রায় পাল্টে দেয়ার অভিযোগে হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবীরা।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চে এ অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে সিনিয়র আইনজীবীরা অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করতে আদালতকে পরামর্শ দেন।
ব্যাংক ঋণ সংক্রান্ত এক মামলায় অভিযুক্ত বিচারপতি, প্রভাবিত হয়ে এমন রায় দিয়েছেন বলে প্রশ্ন তোলেন আপিল বিভাগ। এ ধরনের আদেশে সুপ্রিম কোর্টকেও প্রশ্নের মুখে ফেলেছে বলে জানায় আপিল বিভাগ।
