নাইজেরিয়ায় রোজা না রেখে দিনে খাওয়ার অভিযোগে আটক ৮০

ফাতেহ ডেস্ক

উত্তর নাইজেরিয়ার কানো রাজ্যে রমজানে দিনের বেলা রোজা না রেখে জনসম্মুখে খাওয়ার অভিযোগে ৮০ জনকে সীমিত সময়ের জন্য আটক করেছে দেশটির শরিয়াহ পুলিশ।

রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বীদের যে কোনো ধরণের খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার কথা।

উত্তর নাইজেরিয়ার যেসব রাজ্যে ২০০০ সালের পর থেকে শরিয়া আইন কার্যকর করা হয়, কানো তার মধ্যে একটি। নাইজেরিয়ায় ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়াহ আইনও আংশিকভাবে বাস্তবায়ন করা হয়।

কানো রাজ্যের হিসবাহ মুখপাত্র আদামু ইয়াহইয়া জানান, আটককৃত ব্যক্তিদের সকলেই মুসলিম ছিলেন। অমুসলিমদের যেহেতু ইসলামের নিয়ম-কানুন মানতে হয় না, তাই এ ধরণের অভিযানে কর্তৃপক্ষ অমুসলিমদের লক্ষ্যবস্তু করে না বলেও জানান মি. ইয়াহইয়া।

তিনি বলেন, আটককৃতদের কয়েকজন জানিয়েছেন যে তারা রমজানের চাঁদ নিজে না দেখায় রোজা পালন করেন না আর অন্যান্যরা অসুস্থতাকে রোজা না রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

যেসব মুসলিম রোজা রাখেন না, তাদের বিরুদ্ধে পুরো রমজান মাসই এধরনের অভিযান চলবে বলে হিসবাহ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

বিবিসি

আগের সংবাদনুসরাত হত্যা মামলায় ওসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে
পরবর্তি সংবাদঅনৈতিকভাবে রায় পা‌ল্টানোর অভিযোগে হাইকোর্টের বিচারপ‌তি অভিযুক্ত