অন্যের সমস্যা করে নমাজ পড়া অনুচিত

আন্তর্জাতিক ডেস্ক

অন্যের সমস্যা করে নমাজ পড়া অনুচিত। রবিবার লখনোতে এমনই মন্তব্য করছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের (AIMPLB) খালিদ রশিদ ফরাঙ্গি মহলি। নমাজ পড়ার জন্য যাতে অন্যদের কোনও সমস্যা না হয়, সে বিষয়ে সচেতন থাকার জন্য নমাজিদের কাছে আবেদন করেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘কোনও সমজিদে যদি স্থান সংকুলান না হয়, সে ক্ষেত্রে রাস্তায় শুক্রবারের নামাজ পড়ায় কোনও বাধা নেই। কিন্তু এতে কেউ আপত্তি করলে রাস্তায় নামাজ পড়া উচিত নয়। সে ক্ষেত্রে নামাজিদের দায়িত্ব বেড়ে যায়। তখন তাঁদের উচিত নির্ধারিত সময়ে কাছের অন্য কোনও মসজিদে পৌঁছে যাওয়া।’

উল্লেখ্য, রাস্তায় নমাজ পড়া নিয়ে আপত্তি তুলেছে উত্তরপ্রদেশের বেশ কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। রাস্তা বন্ধ করে নমাজ পড়ার ফলে স্থানীয় মানুষের সমস্যা হয় বলে তাদের অভিযোগ। শুধু তাই নয়, নমাজের পালটা হিসেবে কয়েকদিন প্রতি শনি ও মঙ্গলবারে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ শুরু করে কয়েকটি হিন্দু সংগঠন। পরে প্রশাসন সমস্তটাই বন্ধ করে দেয়। রাস্তায় নমাজ পড়া বিতর্কে AIMPLB-এর সদস্য ফরাঙ্গি মহলির বক্তব্য, ‘নমাজ হল আল্লাহর কাছে প্রার্থনা। ফলে অন্যকে সমস্যায় ফেলে প্রার্থনা করা সঠিক নয়।’

আগের সংবাদনারী ও শিশুসহ ভারতে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার
পরবর্তি সংবাদগরুরা জাতে হিন্দু, তাই মৃত গরুকে পোড়াতে হবে : বিজেপি নেতা