নারী ও শিশুসহ ভারতে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

৮ শিশু ও ৪ নারীসহ ভারতের মথুরায় আকবরপুর গ্রাম থেকে ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। অবৈধ অভিবাসন ও সমাজ-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চালানো পুলিশের অভিযানে শনিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়ে বলছে, এ সময় তারা কোনো পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেপ্তার করা ব্যক্তিদের স্থানীয় একটি আদালতে তোলা হয়। সেখান থেকে তাদেরকে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।

আগের সংবাদপাকিস্তানে ইমরান খানের সরকারকে মাওলানা ফজলুর রহমানের হুঁশিয়ারি
পরবর্তি সংবাদঅন্যের সমস্যা করে নমাজ পড়া অনুচিত