অর্থনৈতিক মন্দায় ফিলিস্তিন, প্রেসিডেন্টের সব উপদেষ্টার অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রচণ্ড অর্থনৈতিক মন্দার কারণে চাকরি হারাচ্ছেন ফিলিস্তিনিরা। চাকরি হারানোর তালিকায় আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সব উপদেষ্টাও। সোমবার প্রেসিডেন্টের সব উপদেষ্টাকে অব্যাহতি দেয়া হয়েছে। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।

যুক্তরাষ্ট্র সব ধরনের মানবিক সহায়তা বন্ধের পাশাপাশি প্রতি মাসে ইসরাইল অধিকৃত এলাকার দোকানপাট থেকে প্রতি মাসে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ট্যাক্স আদায় করছে ফিলিস্তিনিদের কাছ থেকে। এতে প্রচণ্ড অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ফিলিস্তিনে।

এ ছাড়া ২০১৮ সালে ইসরাইলের কারাগারে আটক স্বজনদের জন্য ফিলিস্তিনিদের ব্যয় হয় ১৩৮ মিলিয়ন ডলার।

আগের সংবাদআজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস
পরবর্তি সংবাদকাশ্মীরে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে : ড. অমর্ত্য সেন