অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামফোবিক আক্রমণ, তদন্ত হচ্ছে না কোনো ঘটনার

অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামফোবিক আক্রমণ, তদন্ত হয়নি কোনো ঘটনার

আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ায় ইসলামফোবিয়ার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক স্টাডিজ অ্যান্ড সিভিলাইজেশন। আজ সোমবার ‘অস্ট্রেলিয়ায় ইসলামফোবিয়া-২০১৯’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে তারা। খবর এসবিএস নিউজ।

প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬-১৭ সালে অস্ট্রেলিয়ায় ৩৫০টি ইসলামফোবিক ঘটনার মধ্যে ৩০ শতাংশ ঘটনা ঘটেছে নিরাপত্তা কর্মীদের দ্বারা সুরক্ষিত জায়গাগুলোতে। ৬০ শতাংশ ঘটনা ঘটেছে একদম প্রকাশ্যে। প্রায়শই দোকানে কেনাকাটা করার সময় মৌখিক নির্যাতন, শ্লীলতাহানি করার মাধ্যমে মহিলাদের লাঞ্ছিত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাঞ্চনার শিকার এসব মহিলাদের মধ্যে ৯৬ শতাংশই হিজাব পরিহিত ছিলো। কখনো হিজাব খুলতে বাধ্য করা হয়েছে। কখনো হিজাব ছিঁড়ে ফেলা হয়েছে।

প্রতিবেদনটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ইসলামফোবিক এই ঘটনা ক্রমেই বাড়ছে। কিন্তু এসব ঘটনার একটিও তদন্ত কিংবা মামলা হয়নি।

রাকিব

আগের সংবাদপল্টনে ২৩৩ পিএম বায়ু দূষণ, সবার অসুস্থ হওয়ার ঝুঁকি
পরবর্তি সংবাদ‘ইসলামফোবিয়ার অবশ্যই নিন্দা করা উচিত’