আন্তর্জাতিক ডেস্ক :
অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান বলেছেন, ইসলামফোবিয়া নিয়ে নতুন যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে তিনি বিস্মিত। প্রতিবেদনে দেখা গেছে, ইসলামফোবিক আক্রমণের শিকার অধিকাংশ হিজাব পরিহিত মহিলারা।
অস্ট্রেলিয়ায় ইসলামফোবিয়ার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক স্টাডিজ অ্যান্ড সিভিলাইজেশন। এরই প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার এই মন্ত্রী। খবর এসবিএস নিউজ।
তিনি আরও বলেন, বর্ণবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। প্রতিবেদনে প্রকাশিত তথ্য বিশ্বাসই করা যাচ্ছে না।
শ্রম ইমিগ্রেশনের মুখপাত্র অ্যান্ড্রু গাইলস বলেন, ইসলামফোবিয়ার অবশ্যই নিন্দা করা দরকার। সব অস্ট্রেলিয়ানদের এখন ইসলামফোবিয়াকে প্রত্যাখ্যান করা উচিত।
শীর্ষস্থানীয় লেখক ডা. দেরিয়া ইনার বলেছেন, প্রতিবেদনে যে ৩৫০টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে, প্রকৃত হিসাব তারচেয়ে বেশি। সবখানেই রাজনৈতিক আলোচনা এবং গণমাধ্যমের প্রচারণায় মুসলিমবিরোধী মনোভাবকে সাধারণভাবে দেখা হয়। অস্ট্রেলিয়ার মঙ্গল ও নিরাপত্তার জন্য এই মনোভাবের অবশ্যই চিকিৎসা করা উচিত।
রাকিব
