আন্তর্জাতিক ডেস্ক :
লিবিয়ার সংঘাতে জড়িত দুই পক্ষ সোমবার মস্কোতে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এর ফলে দেশটিতে চলা দীর্ঘ নয় মাসের গৃহযুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বাসস জানায়, কয়েক সপ্তাহের আন্তর্জাতিক কূটনীতিক তৎপরতার পর এই যুদ্ধবিরতি চুক্তি সই হচ্ছে।
জাতিসংঘ জানায়, ত্রিপোলির ওপর হামলা শুরুর পর থেকে ২৮০ বেসামরিক নাগরিক ও প্রায় দুই হাজার যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় প্রায় এক লাখ ৪৬ হাজার লোক গৃহহীন হয়েছে।
আঙ্কারা ও মস্কোর নেতৃত্বে কূটনৈতিক তৎপরতার পর এ চুক্তি স্বাক্ষর হচ্ছে। দেশ দুটি লিবিয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তাদের নিজেদের প্রতিষ্ঠা করেছে
