
ফাতেহ ডেস্ক :
বিষয়ভিত্তিক উপকমিটির সহ-সম্পাদকের পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক নেতা নিশ্চিত করেছেন।
নেতারা জানান, এখন থেকে আর সহ-সম্পাদক পদ থাকবে না। উপকমিটির শুধু সদস্য থাকবে। সবগুলো সম্পাদকীয় পদে একজন চেয়ারম্যান, সদস্য সচিব ও পাঁচজন করে সদস্য থাকবে। তবে তা অবশ্যই দলীয় সভাপতির অনুমতি নিয়ে নিয়োগ দিতে হবে।
নেতাদের উদ্দেশে তিনি বলেন, দলের কোনো নেতাদের কাছে আমি দায়বদ্ধ নই। এই দলের জন্য যারাই যা করেছে বিনিময়ও পেয়েছে। আমি সবাইকে দিয়েছি। এখন যার যার কর্মফল অনুযায়ী সে সে ফল পাবে।
উল্লেখ্য, সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য ৪১ এর স্থলে ৫১ সদস্যের করা হয়েছে। সভায় সাংগঠনিক সম্পাদক পদে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে জানান শেখ হাসিনা।
