আন্তর্জাতিক ডেস্ক :
বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ‘আজাদি’ স্লোগান দিলেই ‘দেশদ্রোহী’ বলে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বুধবার কানপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সমাবেশে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ এ হুঁশিয়ারি দেন।
যোগী বলেন, যদি আজাদি স্লোগান দেন তবে সেই বিষয়টিকে দেশদ্রোহিতার মতো অপরাধ বলে গণ্য করা হবে এবং সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
