
রাকিবুল হাসান
সংগীত সভার কথা শুনলেই চোখে ভাসে লাইট, ক্যামেরা, সাউন্ড, সুর। শিল্পীদের মনমাতানো পারফরমেন্স। বক্স থেকে বেরিয়ে এবার একটি ব্যতিক্রম ইসলামী সংগীত সভার আয়োজন করছে দেশের অন্যতম ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’ । এতে ইসলামী সংগীত বিষয়ে মতবিনিময় করবেন কবি, লেখক, সাংবাদিক, ইসলামী সংগীতজ্ঞ ও দেশের শীর্ষ ইসলামী শিল্পীরা।
আজ বৃহস্পতিবার (১৮জুলাই) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়স্থ ফেরদৌস সেন্টারে এই সংগীত সভা অনুষ্ঠিত হবে।
স্বপ্নসিঁড়ির প্রত্যয়ী শিল্পী জসিম বিন শফিক ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, গতানুগতিক ইসলামী কনসার্ট না এটা। এজন্যই এর নাম সংগীত সভা। কবি, লেখক, সাংবাদিক, ইসলামী সংগীতজ্ঞগণ এখানে বক্তব্য রাখবেন। পথ-নির্দেশনা দিবেন। ইসলামী সংগীত বিষয়ে মতবিনিময় করবেন। শীর্ষ ইসলামী শিল্পীদের থেকেও বক্তব্য এবং মতামত নেয়া হবে।
সংগীত সভায় স্বপ্নসিঁড়ির উপদেষ্টা এমদাদুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন এনটিভির উপস্থাপক ও ইনসাফের পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী।
এ ছাড়াও আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার মহিউদ্দিন আকবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, আমার বার্তা সহকারী সম্পাদক মাসউদুল কাদির ও মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ প্রমুখ।
সঙ্গীত শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন অতিথি ইসলামী সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল কালাম আজাদ, ইসলামী সাংস্কৃতিক সংসদের সভাপতি হাফেজ এমদাদুল ইসলাম, আল মদিনা শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আসহাব উদ্দিন আল আজাদ, ইসলামী সাংস্কৃতিক জোটের সেক্রেটারি এইচ এম সাইফুল ইসলাম, শেখ মুহাম্মাদ নুরুন্নবী, ইসলামী সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি মামুন আনসারী, মারকাযুস সাহাবা বাংলাদেশের সভাপতি মুফতী শামীম আল আরকাম, কিব বাংলার পরিচালক কাজী আমিনুল ইসলাম, ইসলামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও স্বরধ্বনি’র পরিচালক ইব্রাহীম কোব্বাদী।
