
ফাতেহ ডেস্ক
কেরাণীগঞ্জে আদালত স্থানান্তরের বিরুদ্ধে খালেদা জিয়ার রিটের শুনানি কাল। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গতকাল রোববার রিট আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আদালত শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে। এসময় উভয় পক্ষ উপস্থিত থাকলেও আদালত এ শুনানিতে দুর্নীতি দমন কমিশনকে পক্ষভুক্ত করতে নির্দেশ দেন। পরে সর্বসম্মতিতে আগামীকাল শুনানির তারিখ ধার্য করেন আদালত।
গত ১৪ মে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে প্রথম বারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা গ্যাটকো মামলার শুনানি হয়। এর আগে, ১২ মে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয় নিরাপত্তাজনিত কারণে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোর বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
