আধাঘণ্টায় ধ্বংস করে দেওয়া হবে ইসরায়েলকে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আধাঘণ্টার মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে।

ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর সোমবার এ হুঁশিয়ারি বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল টিকবে মাত্র আধাঘণ্টা। আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩০০ কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারতো। এখন পরমাণু সমঝোতা অনুযায়ী ইউরেনিয়াম মজুদের সীমা অতিক্রম করেছে ইরান।

উল্লেখ্য, পরমাণু কর্মসূচি হ্রাস করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে- এই শর্তে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য ও জার্মানির সঙ্গে ইরান ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ) নামের চুক্তিতে সই করে ইরান। জাতিসংঘের পরমাণু তদারকিবিষয়ক সংস্থা- আইএইএর প্রতিবেদনে যদি সীমা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হয় তবে পরমাণু চুক্তির কারণে দেশটির ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল সেগুলো পুনর্বহাল করা হবে।

আরএইচ/

আগের সংবাদকোরবানির ঈদে দেশে গবাদিপশুর সংকট দেখা দেবে?
পরবর্তি সংবাদটানা বর্ষণে থমকে গেছে মুম্বাই, দেয়াল ধ্বসে নিহত ১৫