
ফাতেহ ডেস্ক
আফগানিস্তানের কাবুলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের কাছে বোমা হামলা হয়েছে। এরপরই ওই এলাকায় হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে।
স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের পাঁচ তারকা একটি হোটেলের সামনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো দল বা গোষ্ঠী। আফগান সরকার ও তালেবানের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার পরপরই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
