সিলেটের প্রবীণ আলেম মাওলানা শ‌ফিকুল হক আমকুনী আর নেই

ইলিয়াস মশহুদ

সি‌লে‌টের প্রবীণ আ‌লেম, জা‌মেয়া মাহমু‌দিয়া সুবহানীঘাট মাদরাসার প্র‌তিষ্ঠাতা মুহতা‌মিম মাওলানা শ‌ফিকুল হক আমকুনী আর নেই।

আজ শ‌নিবার সন্ধ্যা ৭টার সময় সিলেট নগরীর মিরাবাজারস্থ নিজ বাসায় তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন। ইন্নালিল্লা‌হি ওয়া ইন্না ইলায়হি রা‌জিউন।

মাওল‌ানা শ‌ফিকুল আমকুনী সিলেটের গোলাপগঞ্জ উপ‌জেলার বা‌দেপাশা ইউ‌পির আমকুনা গ্রা‌মের কৃ‌তিসন্তান। সিলেটের প্রবীণ আলেম ও মুরব্বিদের অন্যতম ছিলেন। ‌তি‌নি দীর্ঘ‌দিন থে‌কে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতা‌লে চিকিৎসা‌ধীন ছি‌লেন।

মরহু‌মের নামাজের জানাযার সময়সহ বিস্তা‌রিত পরবর্তী‌তে আস‌ছে।

আগের সংবাদআফগানিস্তানের কাবুলে হামলা
পরবর্তি সংবাদরাজবাড়ীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ