আফগানিস্তানের নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলা, নিহত ৮ সেনা

আফগানিস্তানের নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলা, নিহত ৮ সেনা

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় অন্তত ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দেশটির সরকারি এক কর্মরর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দায়কুন্দি প্রদেশের গভর্নর আনওয়ার রাহমাতি বলেন, নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত হয়েছেন ৮ সেনাসদস্য। এরপর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।

এর আগে প্রদেশটির খাজরানে তালেবানের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এসময় তালেবানের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করে গভর্নর।

এদিকে তালেবানের মুখপাত্র কারি ইউসূফ আহমাদি এ হামলার দায় স্বীকার করেছেন।

আগের সংবাদনরওয়েতে কুরআন অবমাননার বিষয়ে ওআইসির পদক্ষেপ গ্রহণ করা উচিৎ : ইমরান খান
পরবর্তি সংবাদ২৬ নভেম্বর সর্বদলীয় কনফারেন্সের ডাক দিলেন মাওলানা ফজলুর রহমান