আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের বিরোধী দলগুলোকে নিয়ে সর্বদলীয় কনফারেন্সের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। আগামী ২৬ নভেম্বর ইসলামাবাদে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। খবর ডন।
খবরে বলা হয়েছে, সর্বদলীয় বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের খুটিনাটি বিষয় এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে পাকিস্তানের বিরোধী দলগুলো। ধারণা করা হচ্ছে, সদ্য সমাপ্ত আজাদি মার্চের পর্যালোচনা ও ইমরান খানকে হটাতে জোটবদ্ধভাবে বড় ধরনের কর্মসূচি নিয়ে এবারের বৈঠকে আলোচনা হতে পারে।
এদিকে সর্বদলীয় কনফারেন্স নিয়ে ইতিমধ্যে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগ সাধারণ সম্পাদক আহসান ইকবালের সঙ্গে কথা বলেছেন মাওলানা ফজলুর রহমান।
