আফগানিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলায় নিহত ১৩

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পুলিশ সদর দপ্তরে তালেবান হামলায় নিহত ১৩ জন হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত। এ ঘটনায় আট তালেবান সদস্য নিহত হয়েছেন বলেও দাবি আমেরিকার মদদপুষ্ট আফগান সরকারের।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, রবিবার বাঘলান প্রদেশের পুল-ই-কুমারি শহরের পুলিশ সদর দপ্তরে এক আত্মঘাতী বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায়। এর কিছুক্ষণের মধ্যেই সদরদপ্তরে প্রবেশ করে পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করেন কয়েক বন্দুকধারী। পরে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি দাবি করেন, গোলাগুলিতে আট তালেবান সদস্য মারা গেছেন। আহতদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক।

আগের সংবাদবেনাপোলে ভারতীয় পণ্যসহ আটক ২
পরবর্তি সংবাদবিজেপি প্রার্থীর হুমকি : ভোটে বাধা দিলে তৃণমূলের নেতাকর্মীদের কুকুরের মতো মারা হবে