
ফাতেহ ডেস্ক
যশোরের বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার (৫ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।
এ সময় বেনাপোলের গাজীপুর গ্রামের আবুল কালামের ছেলে বুদু মিয়া ও দৌলতপুর গ্রামের সাহেদ আলীর ছেলে আরিফুল ইসলামকে আটক করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রী পিস, কাপড়, আতশবাজি, ইয়াবা ও ফেনসিডিল।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি ও দৌলতপুর সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ চোরাচালানী পণ্যসহ ২ চোরাচালানীকেও আটক করা হয়।
