আফগানিস্তানে ফের সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বোমা হামলায় খুন হলেন এক সাংবাদিকসহ তিনজন। আজ রবিবার সাংবাদিক জিয়া ওয়াদানের গাড়ি লক্ষ্য করে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণের ওয়াদান-সহ প্রাণ হারান তার দুই সহকর্মী। খবর এএনআই নিউজ।

ঘটনাস্থলেই মারা যান ওয়াদান ও তার দুই সহকর্মী। আহতও হন একজন। এখন পর্যন্ত এই ঘটনার দায় কোনও সংগঠন স্বীকার করেনি।

আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করায় অভিজ্ঞ ছিল ওয়াদান। বর্তমানে আফগানিস্তানের নাগরিক সুরক্ষা বাহিনীর মুখপাত্র হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আগের সংবাদট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি বাতিল করল লিহাই বিশ্ববিদ্যালয়
পরবর্তি সংবাদডব্লিউএইচও’র মানচিত্র: ভারত থেকে বাদ জম্মু-কাশ্মীর ও লাদাখ