
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড মানচিত্রে ভারত থেকে আলাদা দেখানো হয়েছে লাদাখ ও জম্মু-কাশ্মীর। সংস্থাটির মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে পুরো ভারতকে চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে। পাশাপাশি ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চীনকেও।
কোভিড-১৯ ড্যাশবোর্ডে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্থ, সেই তথ্য মানচিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রকাশ করা মানচিত্র নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রবাসী ভারতীয়রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মানচিত্রের কড়া সমালোচনা করছেন।
