আফগানিস্তানে বিমান হামলায় ৮০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের কান্দাহার ও ফারিয়াব প্রদেশে বিমান হামলায় অন্তত ৮০ তালেবান নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় ওই দুই প্রদেশে আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে তারা নিহত হয়। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।

প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের দক্ষিণের মারুফ ও শাহ ওয়ালি কোট জেলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছে।

এদিকে, তালেবানের মুখপাত্র কারি ইউসুফ জানান, কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি সাঁজোয়া যান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই গাড়ির সবাই নিহত হয়েছে।’ তবে এ বিষয়ে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কোনও মন্তব্য করেনি।

আগের সংবাদভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ‘কাতার মজলিসুল উলামা’র প্রতিবাদ সমাবেশ
পরবর্তি সংবাদবুয়েটে ভর্তি পরীক্ষায় নির্বাচিত ১৭ জন ‘আবরার’