ভোলা হত্যাকাণ্ডের ঘটনায় ‘কাতার মজলিসুল উলামা’র প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক :

ভোলা হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ‘কাতার মজলিসুল উলামা’। দোহার ফানার মিলনায়তনে রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শায়েখ নুরুল হক (ইমাম ও খতিব ধর্মমন্ত্রণালয়) এর সভাপতিত্বে মাওলানা আব্দুল বারীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠান শুরু হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।

এসব দাবি উপস্থাপন করেন উপস্থাপন করেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সেক্রেটারি জেনারেল এবং মজলিসুল উলামা কাতারের সদস্য সচিব, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতীব মাওলানা মুশাহিদুর রাহমান।

মজলিসুল উলামা কাতারের দাবিসমূহ

১. ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানবি হযরত মুহাম্মদ সা. ও আল্লাহকে নিয়ে কটূক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে।
৩. পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৪. নির্বিচারে গুলি বর্ষণকারী অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৫. গ্রেপ্তার তৌহিদী জনতার সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৬. আমাদের দেশ শান্তিপূর্ণ দেশে। দেশে কোনো অশুভ তৎপরতা দেশের শান্তিকামী তৌহিদী জনতা মেনে নিবে না। উগ্র হিন্দুত্ববাদী, সংগঠন ইসকন সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায়। এই দেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সভাপতি মাওলানা ফরীদ আহমাদ, মারকাযুদ দাওয়াতুল হকের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রাহমান, মার্কায দাওয়াতুল হকের সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ, বিএনপির কাতার শাখার সেক্রেটারী জনাব শরীফুল সাজু, সাংবাদিক ফোরাম কাতারের সভাপতি জনাব আমীনুল হক, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফখরুল হুদা, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউসুফ ইছমাইল ও মাওলানা নুরুল আনোয়ার সাহেব প্রমুখ।

আগের সংবাদ৬০ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব
পরবর্তি সংবাদআফগানিস্তানে বিমান হামলায় ৮০ তালেবান নিহত