আফগানিস্তানে সৈন্য পাঠাতে প্রস্তুত রাশিয়া: আফগানে পুতিনের বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান চাইলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে সৈন্য পাঠাতে  রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন আফগানিস্তানে রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি কাবুলোভ।

আফগানিস্তানের ইংরেজী গণমাধ্যম আরিয়ানার খবরে বলা হয়, গত ৭ ই মার্চ আফগানিস্তানসংক্রন্ত রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি কাবুলোভ ফেডারেল নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে  বলেন, আফগান সরকার যদি আনুষ্ঠানিকভাবে আবেদন করে, তবে রাশিয়া সৈন্য পাঠাতে পারে।

রুশ প্রতিনিধি বলেন, যাইহোক, আফগান টু আফগান সংলাপের মাধ্যমে সকল আফগানীদের প্রতিনিধিত্বকারী একটি সরকারের জন্য আমরা অপেক্ষা করছি।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং আফগান কর্তৃপক্ষকে সামরিক সহযোগিতাসহ সবকিছু নির্ভর করছে কাবুলে একটি স্বাভাবিক সরকারের ওপর।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারী আমেরিকা ১৯ বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধ শেষ করতে তালিবানের সাথে চুক্তি করে। শর্তানুসারে আমেরিকা সৈন্য প্রত্যাহার করবে এবং তালিবান তার ভূমিকে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে না।

আমেরিকার পূর্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়নও সৈন্য পাঠায়। কিন্তু চরম পরাজয়ের মাধ্যমে তারা আফগান ত্যাগ করে। এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাশিয়ার জন্ম হয়।

 

আগের সংবাদকরোনা আশংকায় সিরিয়ায় ইরানী সেনাদের ফিল্ড থেকে তাড়িয়ে দিয়েছে রাশিয়া
পরবর্তি সংবাদদৈনিক ১৫০০ মাস্ক ফ্রি বিতরণ করছেন ইরাকের সাধারণ দর্জি