
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশে করোনা দেখা দিলেও অল্প সময় ভয়ংকর আকারে ছড়িয়ে পড়েছে ইরানে। সিরিয়াতে ইরানী সেনাদের সাথে সিরিয়া ও রাশিয়ার সৈন্যরা কাজ করছে বাশারের পক্ষে। তবে রাশিয়া নিজ সেনাদের থেকে ইরানী সৈন্যদের আলাদা করে রাখছেন। কোথাও কোথাও তাদের বিতাড়িত করছে।
সিরীয় বিদ্রোহীদের অবস্থা পর্যবেক্ষনকারী ইউনিটের একটি সূত্রের বরাতে ‘আরবী পোস্ট’ তাদের এক প্রতিবেদনে জানায়, রাশিয়া ইদলিবে তাদের এক ইউনিট কমান্ডারকে ওয়্যারলেসে রুশ সেনাদের স্থান থেকে ইরানী ও তাদের সহযোগী সিরীয় সেনাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়।’
সাথে সাথেই রুশ কমান্ডার খান শাইখুন, মা’রাতুন নুমান ও সারাকিব থেকে ইরানী ও সিরীয় মিলিশিয়াদের তাড়িয়ে দেয়।
খবর মতে, আরব দেশগুলোর মধ্যে ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোর মধ্যে সিরিয়ায় করোনার প্রাদূর্ভাব কম। সিরীয়রা ধারণা করছে, তাদের দেশে ইরানের মাধ্যমে করোনার প্রাদূর্ভাব ঘটছে। তদুপরি তারা তাদের সাথে কাজ করতে বাধ্য হচ্ছে।
