আফগানিস্তানে ৪ বিচারককে গুলি করে হত্যা

আফগানিস্তানে ৪ বিচারককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের প্রাদেশিক আদালতের ৪ বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে। স্থানীয় টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।

পাকতিয়া থেকে মাইক্রোবাসে করে কাবুলে ফেরার পথে তাদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে বাকি আবাদ নামক ছোট শহরের একটি মার্কেট এলাকায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, পাকতিয়া থেকে ওই চার বিচারপতি একসঙ্গে কাবুলে ফিরছিলেন। লোগার প্রদেশের মুহম্মদ আঘা জেলায় সশস্ত্র তালেবানরা বিচারপতিদের গাড়ি টার্গেট করে হামলা চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাদের গাড়ি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিচারকেরা।

।

আগের সংবাদবাবরি মসজিদ মামলার রায়কে কেন্দ্র করে অযোধ্যায় চার হাজার সেনা মোতায়েন
পরবর্তি সংবাদজাকির নায়েককে ফেরত না পাঠানোর ব্যাখ্যা দিয়ে ভারতকে চিঠি দেবে মালয়েশিয়া