আন্তর্জাতিক ডেস্ক :
ডা. জাকির নায়েককে ভারতে কেন ফেরত পাঠানো হবে না, সেই ব্যাখ্যা দিয়ে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ। পাশাপাশি চিঠিতে যথাযথ আধেয় সংযুক্ত করতে অ্যাটর্নি জেনারেল টম্মি থমাসের সঙ্গে তিনি আলোচনা করবেন।
মালয়েশিয়ার ইংরেজি গণমাধ্যম দ্য স্টার অনলাইনের খবরে এমন তথ্য জানা গেছে।
ভারত ডা. জাকির নায়েককে ফেরত চেয়ে অনুরোধ করেছে জানিয়ে বৃহস্পতিবার সাইফুদ্দিন বলেন, জাকির নায়েককে কেনো পাঠানো হবে না, ইতিমধ্যে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সেই ব্যাখ্যা দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘ব্যাংককে গত সপ্তাহে ৩৫তম এশিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সবিনয়ে বিষয়টি উঠিয়েছেন। আনুষ্ঠানিক জবাব হিসেবে একটি চিঠি দেয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।
