আফগানিস্থানে ইসলামী ইমারাত মেনে নিবে যুক্তরাষ্ট্র !

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ইসলামী ইমারাত হবে নাকি প্রজাতন্ত্র, সেটা আফগানীদের বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষ দূত জালমাই খলিলজাদ। আফগান নিউজ আরিয়ানা।

খবরে বলা হয়, জালমাই খলিলজাদ গত ১২ তারিখ আরিয়ানাকে দেয়া বিশেষ সাক্ষাতকারে বলেন, ‘আফগানিস্তান প্রজাতন্ত্র হবে নাকি ইসলামী ইমারাত হবে, এটা আফগান সংলাপের ওপর নির্ভর করবে। সংলাপে যা উঠে আসবে, ইউএস সেটাই সমর্থন করবে।

উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারী কাতারের দোহায় সম্পাদিত আমেরিকা ও তালিবানের মধ্যকার চুক্তি অনুসারে ইতোমধ্যে আমেরিকা সৈন্য প্রত্যাহার শুরু করেছে। অন্যদিকে চুক্তি অনুযায়ী আফগান সরকার পাঁচ হাজার বন্দী মুক্তির বিষয়ে দোটানা থেকে বের হয়ে পনেরশত বন্দী মুক্তি দেয়ার জন্য ডিক্রি জারী করেছে, তবে আফগান তালিবান ডিক্রি মানতে অস্বীকার করেছে।

আগের সংবাদব্রাদারহুড নিরাপত্তা বাহিনীর মধ্যে করোনা ভাইরাস ছড়াচ্ছে : মিসরী ধর্মমন্ত্রী
পরবর্তি সংবাদসব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করলো সৌদি আরব