ব্রাদারহুড নিরাপত্তা বাহিনীর মধ্যে করোনা ভাইরাস ছড়াচ্ছে : মিসরী ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ ও গণমাধ্যমসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে করোনা ভাইরাস ছাড়ানোর অভিযোগ এনেছেন মিসরের ধর্মমন্ত্রী। সংবাদ নিউ আরবের।

গত ১০ মার্চ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ধর্মমন্ত্রী মুহাম্মাদ মুখতার জুমা মুসলিম ব্রাদারহুডকে মানসিক ভারসাম্যহীন ও বিশ্বশান্তির জন্য হুমকি উল্লেখ করে তাদের দমন করার আহবান জানান।

মন্ত্রী বলেন, ব্রাদারহুড ভাইরাসে আক্রান্ত তাদের কিছু সদস্যকে সেনা, পুলিশ ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট নিরাপরাধ ব্যক্তিদের মধ্যে করোনা ছড়ানোর আহবান করছে। এটা এই দলের চূড়ান্ত মানবিক ও বুদ্ধিবৈকল্যের প্রকাশক।  এই অপরাধী দলের আসল রুপ দেখতে ও জানতে বিশ্বের জ্ঞানীগুনী ব্যক্তিদের আহবান করছি।

আরবী21 জানায়,  ব্রাদারহুড ১২ তারিখ তাদের এক বিবৃতিতে জানায়, ‘যখন মিসর তার ভয়াবহ সময় অতিক্রম করছে, মন্ত্রী তার দায়িত্ব পালনের পরিবর্তে ব্রাদারহুডের বিরুদ্ধে করোনা ভাইরাসের ছড়ানোর মিথ্যা দাবি নিয়ে সামনে এসেছেন। সস্তা গণমাধ্যমে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তিনি এসব করছেন বলে অভিযোগ করেন।’

 

আগের সংবাদকরোনা থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে ফিরে আসুন : ট্রাম্প
পরবর্তি সংবাদআফগানিস্থানে ইসলামী ইমারাত মেনে নিবে যুক্তরাষ্ট্র !