
মুফতী ওযায়ের আমিন;
আবদুল্লাহ ইবনে মুবারক রহ.। তিনি ইমাম আবু হানিফা রহ. -এর সমসাময়িক ইমাম। ইমামে আযমের ছাত্রও ছিলেন। ইমাম বুখারী রহ.-এর উস্তাদও। যখন তিনি জিহাদের ময়দানে রিবাতে ঘুমহীন সময় পার করছেন তখন ফুযাইল ইবন আইয়ায (রহ.) সহ আরো অনেক আল্লাহওয়ালা সালাফরা হারামাইন শরিফাইনে ইবাদাতে নিমগ্ন। তখন ইমাম ইবনুল মুবারক (রহ.) ফুযাইল ইবন ইয়ায (রহ.) ও অন্যান্য আবেদদের উদ্দেশ্য করে একটি কবিতা লিখে পাঠান। যার মর্মার্থ হলো…
অর্থ-
হে হারামাইনের আকন্ঠ নিমগ্ন সাধক! যদি তুমি আমাদের দেখতে – তবে বুঝতে যে ইবাদতের ব্যাপারে এখনো শৈশবের ক্রীড়া-কৌতূকেই ডুবে আছ।
যদি কারও গলদেশ চোখের অশ্রুতে সিক্ত হয়, তখন আমাদের সিনা হয় রক্তে রঞ্জিত।
যদি কেউ কল্পনার রাজ্যে তার ভাবনার ঘোড়াকে করে ক্লান্ত, তবে আমাদের ঘোড়াগুলো হয় যুদ্ধের দিনে পরিশ্রান্ত।
তোমাদের জন্য রয়েছে আবীরের সুবাস, আর আমাদের আবির হলো, ঘোড়ার খুরের আঘাতে উত্থিত সুবাসিত ধূলিকণা।
ওয়াল্লাহি, আমাদের কাছে আমাদের নবীর সত্য ও সঠিক বাণী পৌঁছেছে যে,-আল্লাহর বাহিনীর পথের ধূলো ও জাহান্নামের লকলকে আগুন কখনো একই ব্যক্তির নাসারন্ধ্রে একত্রিত হবে না।
আল্লাহর কিতাব আমাদের মাঝে সত্য কথা বলে, আর আল্লাহর পথের শহীদ কখনো মৃত নয়।
কবিতাগুলো ফুযাইল ইবন আয়ায রহ.-এর কাছে পৌঁছালে তিনি গভীর মনোযোগের সাথে তা পড়েন। তাঁর চোখ ভরে ওঠে অশ্রুতে। তিনি বলে ওঠেন, হে আবু আব্দুর রহমান! আপনি সত্যই বলেছেন এবং এগুলো আমার জন্য অনেক বড় নসীহা।
আরো একটি অনুবাদ
হে সাধক! ধ্যানে মগ্ন পবিত্র মক্কা-মদীনায়
মোদেরে দেখলে বলতে আছ তুমি খেলনায়।
যদিও বুক ভাসিয়েছ নয়নের অশ্রুজলে,
জানিবে মোরা রাঙ্গিয়েছি গ্রীবা বুকের রক্ত মেখে।
যুদ্ধের মাঠে ঊষাকালে ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে,
ক্লান্ত তোমাদের ঘোড়াটি যদি প্রবৃত্তির সাথে লড়ে।
মৃগনাভির সুঘ্রাণ যদিও প্রিয় তোমাদের,
যোদ্ধা ঘোটকের খুরের বালু প্রিয় আমাদের।
জাহান্নামের ধুয়া সেথায় লাগিবে কেমন করে?
জিহাদের ধুলাবালি যার লেগেছে নাসিকা তরে।
প্রিয় নবীর অমিয় বাণী বেজেছে মোদের কানে,
শহীদ মরে না কভূ, কে আছে মিথ্যা কহে?
মূল কবিতা আরবী
يا عابدَ الحرمين لو أبصرتْـَنا .. لعلمتَ أنَّكَ في العبادةِ تلعبُ
مَنْ كانَ يخضبُ خدَّه بدموعِه .. فنحورنُـا بدمـائِنا تَتَخْضَبُ
أوكان يتعبُ خيله في بـاطل .. فخيـولنا يوم الصبيحة تتعبُ
ريحُ العبيرٍ لكم ونحنُ عبـيرُنا .. رَهَجُ السنابكِ والغبارُ الأطيبُ
ولقد أتـانا مـن مقالِ نبيِنا .. قولٌ صحيحٌ صادقٌ لا يَكذبُ
لا يستوي غبـارُ أهلِ الله في .. أنفِ أمرئٍ ودخانُ نارٍ تَلهبُ
هذا كتابُ الله ينـطقُ بيننا .. ليسَ الشهيدُ بميـتٍ لا يكذبُ
আসুন! আমাদের করনীয় ঠিক করি!
মুফতি ওযায়ের আমিন এর ওয়াল থেকে
