হিন্দু-খ্রিষ্টান নির্বিশেষে আসিফার পক্ষে নেমেছেন ভারতের রাজপথে

গাজী আশরাফ আজহার : ভারতের কাশ্মীরে গণধর্ষণের শিকার আসিফার পক্ষে ভারতের রাজপথে একজোট হয়ে নেমেছেন হিন্দু-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ। ৮ বছরের নিষ্পাপ শিশুকে মন্দিরে আটকে রেখে গণধর্ষণের পাথর মেরে মাথা থতলে হত্যা নিয়ে পুরো ভারত তোলপাড়৷

এমন নির্মম হত্যাযজ্ঞ মেনে নিতে পারছেন না ভারতের হিন্দু-খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ। প্রতিদিন বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল করছেন ৷

হিন্দুদের ব্যানারে লেখা, আজকের লড়াই মানবতার জন্য, ধর্মের জন্য নয় । খ্রিষ্টানদের ব্যানারে লেখা, যেখানে ঐক্য সেখানেই শান্তি ৷

এরকম বিভিন্ন স্লোগান লিখে তাঁরা প্রতিবাদ করছেন ভারতব্যাপী নানা ধর্মের মানুষ।

আরো পড়ুন : কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। মুফতী ফয়জুল্লাহ

আগের সংবাদআবদুল্লাহ ইবনে মুবারক রহ.’র অবিস্মরণীয় কবিতা
পরবর্তি সংবাদএকুশে পদক পাওয়া কবি বেলাল চৌধুরী লাইফ সাপোর্টে