আবরার হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি : মুফতি ফয়জুল করীম

ফাতেহ ডেস্ক :

শিবির করলেই তাকে হত্যার অধিকার সংবিধান দেয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সেইসঙ্গে আবরার হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জাানিয়ে তিনি বলেছেন, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট। যেখানে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয়। সেই বুয়েটে শিবির সন্দেহে ছাত্র হত্যা করা হয়েছে। ছাত্র যদি শিবির করে, তাকে হত্যার অধিকার সংবিধান দেয় না। এই ধরনের হত্যা জাতি মানতে পারে না। আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাবির ভিসি বাংলাদেশে জয় হিন্দ বলে স্লোগান দেয় অথচ সে এখন চাকুরিতে কিভাবে বহাল থাকে তা জাতি জানতে চায়। আজ বাংলাদেশের ভুখন্ড বিক্রির ষড়যন্ত্র করা হচ্ছে । কিন্তু আমরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র কখন সফল হবে না।

এ জনসভায় আরো বক্তব্য আরও রাখেন ইসলামী আন্দোলন ভোলা সহ-সভাপতি মাও. মিজানুর রহমান, মাও. তাজউদ্দিন ফারুকি, সাধারন সম্পাদক মাও. আতাউর রহমান, মাও. ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী আন্দোলন ভোলা সদর উপজেলা সভাপতি মুফতি আবুল হাসান কাশেমি, জেলা যুগ্ম সম্পাদক মাও. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল মমিন, হাফেজ মাও. মোসলেহউদ্দিন প্রমুখ।

আগের সংবাদআবরার হত্যা : ছাত্রলীগের ১০ জন রিমান্ডে, মামলার তদন্তে ডিবি পুলিশ
পরবর্তি সংবাদআবরার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আল্লামা বাবুনগরীর