আবারও আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার (২৪ অক্টোবর) আর্মেনিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

তবে মন্ত্রণালয় যুদ্ধবিমানটি কোন ধরনের কিংবা কোন মডেলের সেটা উল্লেখ করেনি। তারা কেবল জানিয়েছে শনিবার বিকেলে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আর্মেনিয়ার যুদ্ধবিমানটি আজারবাইজান সীমান্তের গুবাদলির দিকে উড়ে যাচ্ছিলো। সে সময় তারা সেটিকে ভূপাতিত করে।

একই দিন আঘধেরে অঞ্চলে তারা আর্মেনিয়ার একটি ড্রোনও ধ্বংস করেছে। অন্য এক বিবৃতিতে মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

আগের সংবাদইজরাইলের সঙ্গে সম্পর্ক প্রত্যাখ্যান করেছে সুদানের বিরোধী দলগুলো
পরবর্তি সংবাদস্যামসাং প্রধানের মৃত্যু