আবারও বিদ্যুৎ সংকটে পড়েছে ভেনেজুয়েলা

ফাতেহ ডেস্ক

আবারও বিদ্যুৎ সংকটে পড়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বেশ কিছু রাজ্য। তিনদিনের জন্য ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়ার দুই সপ্তাহের মধ্যে আবারও এই পরিস্থিতিতে পড়লো দেশটি।

সোমবার স্থানীয় সময় দুপুর একটার পর এই বিদ্যুৎ সংকট শুরু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার ২৩টি রাজ্যের মধ্যে ১৬টিতেই বিদ্যুৎ নেই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এতে আগেরবারের মতো আবারও খাদ্য ও পানির তীব্র সংকটের পাশাপাশি দেশটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার মূল পাওয়ার গ্রিডে বড় ধরণের ত্রুটির কারণেই বারবার এই সংকট দেখা দিচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আগের সংবাদফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে মুসলিম সংগঠনের মামলা
পরবর্তি সংবাদস্বাধীনতা-প্রশ্নে আলেমদের অবস্থান ঠিক কী?