‘আমি মুসলিম হয়ে যাব’ : নাগরিকত্ব বিলের প্রতিবাদে আমলারা

আন্তর্জাতিক ডেস্ক :

মোদি সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে মুসলিম হয়ে যাবেন বলে জানিয়েছেন সাবেক আইএএস কর্মকর্তা হর্ষ মন্দার। অন্যদিকে পদত্যাগ করেছেন শশীকান্ত সেন্থিল নামের আরেক আইএএস কর্মকর্তা। খবর আনন্দবাজার পত্রিকা।

হর্ষ মন্দার বলেছেন, ‘আমিও মুসলিম হয়ে যাব।’

শশীকান্ত সেন্থিল বলেছেন, ‘এনআরসি হলে কোনও নথি জমা দিব না। আমি নাগরিক নই বলে ঘোষণা করা হলে ডিটেনশন সেন্টারে যাব।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির অর্থনীতিবিদ লেখা চক্রবর্তী টুইটারে নিজেকে ‘মুসলিম’ ঘোষণা করে লিখেছেন, আমি মুসলিম। ভারতেই আমার জন্ম। আমি ফতিহা জানি। গায়ত্রীমন্ত্রও জানি। কারণ আমার জন্ম ভারতে।

নাগরিকত্ব সংশোধনী বিল, এনআরসির বিরুদ্ধে মুসলিমদের উদ্দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন ভারতের সাবেক এ আমলারা। বিলটাকে তারা অমানবিক এবং অসাংবিধানিক বলছেন। এতদিন রাজনৈতিক স্তরে প্রতিবাদ হচ্ছিল এ বিল নিয়ে। দেশের ৬২৫ জন বিশিষ্ট নাগরিকও বিল প্র’ত্যাহারের দাবি জানিয়েছিলেন। তবে বুধবার লোকসভায় বিল পাস হওয়ার পর নাগরিক পর্যায়ে প্রতিবাদ শুরু হয়েছে।

আগের সংবাদধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তি সংবাদউত্তরার ইংলিশ মিডিয়ামে শেখানো হচ্ছে ‘জাতির পিতা মহাত্মা গান্ধী’!