
ফাতেহ ডেস্ক :
ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের ধাক্কায় শাহীন আলী (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকার মো. নজরুল সরকারের ছেলে।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন শাহীন। ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ থানায় এনে পরিবারকে খরব দেওয়া হয়েছে। নিহতের পরিবার এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
