
আন্তর্জাতিক ডেস্ক:
আমেরিকায় মুসলিমদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের ওপর বৈষম্য। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টোরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে এক জরিপে মার্কিন প্রাপ্তবয়স্কদের জিজ্ঞাসা করা হয়েছিলো, এখানে কোন ধর্মীয় সম্প্রদায় সবচে বেশি বৈষম্যের শিকার। তারা ইহুদি এবং খৃস্টানদের চেয়ে মুসলমানদের ওপর বৈষম্যের কথা বেশি স্বীকার করেছেন। ২০০৯ সালের একটি জরিপেও এমনই তথ্য উঠে এসেছিলো।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের প্রথম কয়েক মাসে, প্রায় অর্ধেক (৪৮%) মুসলিম আমেরিকান প্রাপ্তবয়স্ক বলেছিলেন, তাদের ধর্মের কারণে ব্যক্তিগতভাবে কোনো না কোনো বৈষম্যের শিকার হয়েছেন। এর মধ্যে সন্দেহজনক আচরণ করা থেকে শুরু করে শারীরিকভাবে হুমকি দেওয়া বা আক্রমণ করা পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতার অন্তর্ভুক্ত ছিল। ২০১১ সালে এই বৈষম্যের কথা স্বীকার করেছিলেন ৪৩% মুসলমান; ২০০৭ সালে স্বীকার করেছিলেন ৪০% মুসলমান
