
আন্তর্জাতিক ডেস্ক:
হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার বিধানসভা প্রাঙ্গণে নামাজের জন্য আলাদা রুম বরাদ্দের আদেশ দিয়েছেন। ২ সেপ্টেম্বর স্পিকার রবীন্দ্র নাথ মাহতো এ আদেশ জারি করেন। তবে আদেশটি প্রকাশ্যে আসে দুদিন পর।
ঝাড়খণ্ড বিধানসভার উপসচিব নবীন কুমার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে স্পিকারের আদেশে বলা হয়েছে, ‘নতুন বিধানসভা ভবনে নামাজ পড়ার জন্য নামাজ হল হিসাবে রুম নম্বর TW 348 বরাদ্দ।’
ঝাড়খণ্ড বিধানসভায় নামাজের জন্য আলাদা রুম বরাদ্দের পর ‘হনুমান মন্দির’ নির্মাণের দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । নামাজের জন্য আলাদা রুম বরাদ্দের আদেশকে অসাংবিধানিক বলে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে দলটি।
বিজেপি বলেছে , যদি বিধানসভার স্পিকার রবীন্দ্র নাথ মাহতোকে নামাজের জন্য একটি হল বরাদ্দ করতে হয়, তাহলে তাকে বিধানসভায় হিন্দুদের জন্য একটি হনুমান মন্দির স্থাপন করতে হবে।
সূত্র: মুসলিম মিরর
