আরএসএস প্রধানের দাবি : ভারতে বসবাসকারী মুসলিমরা বিশ্বের সবচেয়ে সুখী জনগোষ্ঠী

হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

উগ্র হিন্দুত্ববাদের নির্মমতার শিকার হয়ে কদিন পরপরই যেখানে নানাভাবে নিগ্রহ নিপীড়ন এমনকি হত্যার মুখোমুখি হচ্ছেন ভারতের মুসলমানেরা, সেখানে দেশটির উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত দাবি করেছেন ভারতে বসবাসকারী মুসলিমরা বিশ্বের সবচেয়ে সুখী জনগোষ্ঠী।

শনিবার ওড়িশায় বুদ্ধিজীবীদের এক সমাবেশে আরএসএস প্রধান দাবি করেন, হিন্দু সংস্কৃতির কারণে ভারতে বসবাসকারী মুসলিমরা বিশ্বের সবচেয়ে সুখে আছেন।

তিনি বলেন, হিন্দুত্ব কোনও ধর্ম, ভাষা বা দেশের নাম নয়। যারা ভারতে বাস করেন, এটি তাদের সংস্কৃতি। আর এ সংস্কৃতির কারণেই মুসলমানেরা সুখে আছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর থেকেই দলটির উগ্র হিন্দুত্ববাদী নেতাকর্মীরা স্বঘোষিত গো-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। গরু জবাই ও গরুর মাংস খাওয়ার অপরাধে হামলা এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের মতো ঘটনা কদিন পরপরই সংবাদমাধ্যমের শিরোনাম হয় দেশটিতে।

আগের সংবাদকেমন ছিলেন মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন?
পরবর্তি সংবাদমাওলানা ভাসানীর আদর্শকে ধারণ করে ১২ দলের নতুন জোট