আরব আমিরাতে নিষিদ্ধ হলো ভারতের সবজি ও ফল

Doctors and relatives wearing protective gear carry the body of a victim, who lost his battle against the brain-damaging Nipah virus, during his funeral at a burial ground in Kozhikode, in the southern Indian state of Kerala, India, May 24, 2018. REUTERS/Stringer - RC1FF21676A0

ফাতেহ ডেস্ক:  ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে আরব আমিরাতে তাজা ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রাজ্যটিতে নিপা ভাইরাসের ভয়াবহ মহামারীতে অন্তত ১৩ জন মারা যাওয়ার পর এ নিষেধাজ্ঞার খবর আসে।

কেরালার কোনো পণ্য যাতে দেশটিতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয় স্থানীয় আবুধাবি খাদ্য নিয়ন্ত্রণ এবং পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এসব ফলখেকো বাদুড়ই এ নিপা ভাইরাসের উৎস। কাজেই কেরালার আম, কলা ও খেজুরসহ সব ধরনের সাজা ফল এবং সবজি আমিরাতে আমদানি করা নিষিদ্ধ থাকবে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিপা ভাইরাসের মহামারীর উৎস খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন। এখন পেরাম্বারা শহরে ফলখেকো বাদুড়ের ওপর নতুন করে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

সম্প্রতি কয়েক সপ্তাহে ১১৬টি সন্দেহভাজন রোগে আক্রান্ত হওয়ার পরীক্ষা চালিয়েছে। তার মধ্যে ১৫ জন এ মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন ও ১৩ জন মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়নি। মানুষের শরীর থেকে নির্গত তরল পদার্থে এটি ছড়ায়। এতে মানুষের মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি হয়।

গত সপ্তাহে কেরালায় আরব আমিরাতের কনস্যুলেট কেরালায় তার নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। আমিরাতের নাগরিকদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সূত্র: আল অ্যারাবিয়া

আগের সংবাদতুরস্কের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে যা বললো ইসরাইল
পরবর্তি সংবাদশীর্ষ সন্ত্রাসী জোসেফে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী