তুরস্কের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে যা বললো ইসরাইল

ফাতেহ ডেস্ক: তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান আপডেট করার সফটওয়্যার না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইল। ইসরাইলের একজন শীর্ষপর্যায়ের কর্মকর্তা দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজকে এ গোপন তথ্য ফাঁস করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইসরাইল চাইছে মধ্যপ্রাচ্যে একমাত্র তারাই এফ-৩৫ বিমানের আপডেট সফটওয়্যার পাবে। অন্য কেউ যেন এ সফটওয়্যার না পায়। এর কারণ মধ্যপ্রাচ্যে ইসরাইল সামরিক দিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী থাকতে চায়।

আগামী জুলাই মাসে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ সফটওয়্যার পাবে এবং ওই সময়ই এফ-৩৫ বিমান আপডেট করা সম্ভব হবে। এর আগে গত সপ্তাহে মার্কিন সিনেট কমিটি তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিরোধিতা করে একটি বিল পাস করেছে।

মার্কিন বিরোধিতার পর তুরস্ক রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ বিমান কেনার চিন্তা করছে। এফ-৩৫ বিমানের চেয়ে প্রায় অর্ধেক খরচে সুখোই-৫৭ বিমান কেনা যাবে।

আগের সংবাদভারত-পাকিস্তানসহ বিদেশি সিনেমা প্রদর্শন করা যাবে না: আপিল বিভাগের রায়
পরবর্তি সংবাদআরব আমিরাতে নিষিদ্ধ হলো ভারতের সবজি ও ফল