
আন্তর্জাতিক ডেস্ক:
তুমুল লড়াইয়ে আর্মেনিয়ান বাহিনীকে হটিয়ে জাঙ্গালিয়া শহরসহ চার প্রদেশের ২৪ গ্রামে পতাকা উড়াল আজারবাইজান। মঙ্গলবার আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ঘোষণার মাধ্যমে এ কথা জানান। খবর আনাদলু এজেন্সি।
প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, জাঙ্গাইল শহর দখলকারীদের কবল থেকে মুক্ত করা হয়েছে। পাশাপাশি জাঙ্গাইল প্রদেশের হাভালি, জারনালি, মামমাদবাইলি, হাকারি, শারিফান এবং মুগানলি গ্রাম মুক্ত করা হয়েছে।
এছাড়া ফুজুলি প্রদেশের দর্দচিনার, কুর্দলার, ইউখারি আবদুরহমানলি, গরঘাবাজার, আশাঘি ভিসল্লি, ইউখারী আইবাসানলি গ্রাম; জাবরাইল প্রদেশের সারাফশা, হাসাংগাইদি, ফুঘানলি, ইমামবাঘি, দাস ভেইসালি, আঘতাপা ও ইয়ারামাদলি গ্রাম; খোজাভেন্ড প্রদেশের আঘজাকান্দ, মুলকুদারা, দাশবাশি, গুনাশলি ও ভাং গ্রাম দখল মুক্ত করা হয়েছে।
তিনি বলেন, আমি এই গ্রামগুলোর নতুন আজারবাইজানি নাম দিয়েছি। হেরেইনাফতার ও ভাং গ্রামের পরিবর্তিত নাম হবে সিনারলি গ্রাম। নামটি ধন্য বলেও মন্তব্য করেন।
কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।
