
আন্তর্জাতিক ডেস্ক:
ইজরাইলে নিজেদের দূতাবাস স্থাপন করার জন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ওমর সাইফ ঘোবাশ, আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের পক্ষ থেকে ইজরাইলি পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজির হাতে দূতাবাস খোলার জন্য চিঠি হস্তান্তর করেন। খবর ইয়েনি শাফাক।
খবরে বলা হয়, ওই চিঠিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য আশকেনাজিকে ধন্যবাদ জানান নাহিয়ান। তিনি আশাব্যক্ত করেন ইজরাইল অতিদ্রুত আমিরাতে তার দূতাবাস স্থাপন করবে।
এর আগে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব আমিরাত ও ইজরাইল সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। ফিলিস্তিনি কতৃপক্ষ সহ মুসলিম বিশ্বের অনেকেই এই চুক্ততে ক্ষোভ প্রকাশ করে।
