আর্মেনিয়ার কবল থেকে আরও ৭টি গ্রাম মুক্ত করলো আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক :

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরো সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করেছে আজারবাইজান। দেশটির প্রিসিডেন্ট ইলহাম আলিয়েভ এই টুইট বার্তায় এ তথ্য জানান। খবর ইরনা।

টুইটার বার্তায় প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজানের সৈন্যরা ‘জিবরাইল’ কাউন্টির ‘মিরাক’ ও ‘কাওদার’ গ্রাম, ‘জাংগিলান’ কাউন্টির ‘মাশহাদি-ইসমাইলি’ ও ‘শাফি-বিকলি’ গ্রাম এবং ‘কাবাদেলি’ কাউন্টির ‘বাশারাত’, ‘কারাকিশলির’ ও ‘কারাচেনলি’ গ্রাম আর্মেনিয়ার দখলমুক্ত করেছে।

এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগরনো-কারাবাখ অঞ্চলে অপর আট গ্রাম আর্মেনিয়ারে ‘দখলদারিত্ব’ থেকে মুক্ত করার কথা জানিয়েছিলেন।

২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে তিনদফা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয় নি।

আগের সংবাদম্যাক্রোঁর ভাবনা ব্যাখ্যায় মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দিবে ফ্রান্স
পরবর্তি সংবাদমার্কিন নির্বাচনে ডেমোক্রেটের হয়ে ৫ মুসলিম প্রার্থীর জয়